০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী

আগামী তিন মাসের মধ্যে মেডিকেল কলেজ পূর্ণাংগভাবে চালুর আশ্বাস

কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে হঠাৎ পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে তিনি এ ঝটিকা সফরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বিভাগ ও রান্নাঘর পরিদর্শন করেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও পর্যবেক্ষণ করেন। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও অপরিচ্ছন্নতা ও রোগীদের ব্যবহৃত বাথরুমের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা দেশের জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পর্যায়ক্রমে পরিদর্শন করা হচ্ছে।

তিনি বলেন, “গত ১৭ বছরে হাসপাতালের উন্নয়নে কার্যকর কোনো কাজ হয়নি। কাজ করলে জবাবদিহিতা থাকে, কিন্তু মানুষ যেন সেই বিষয়টিই ভুলে গিয়েছিল। জনগণের কাছে দায়বদ্ধ নেতৃত্ব ক্ষমতায় ছিল না। যারা রাতের অন্ধকারে ভোট নিয়ে ক্ষমতায় এসেছে, তারা জনগণের কাছে দায়বদ্ধ ছিল না। আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছি এবং প্রধানমন্ত্রী আমাদের কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা কাজ করছি।”

স্বাস্থ্যমন্ত্রী আগামী তিন মাসের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর আশ্বাস দেন। মন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবর পেয়ে সেখানে উপস্থিত হন জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান, পুলিশ সুপার জসীম উদ্দিন এবং সিভিল সার্জন ডাঃ এস. এম. কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডিএস./.

ট্যাগ :

অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ৩ সদস‍্য’ গ্রেফতার

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী

আগামী তিন মাসের মধ্যে মেডিকেল কলেজ পূর্ণাংগভাবে চালুর আশ্বাস

প্রকাশিত : ০৪:৫৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬