০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

আমাদের শহর, আমরাই পরিষ্কার রাখবো; গাসিকে জনসচেতনামূলক কার্যক্রম অনুষ্ঠিত 

গাজীপুরে “আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট”-এর আওতায় “আমাদের শহর, আমরাই পরিষ্কার রাখবো” শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে টঙ্গীর সিরাজউদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। পরে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পরিবেশ পরিচ্ছন্নতা ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ময়লা রাখার জন্য ডাস্টবিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। তিনি তাঁর বক্তব্যে নগর পরিচ্ছন্নতা রক্ষায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, শহরের পরিবেশ সুরক্ষা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাত্রা নিশ্চিত করতে বর্জ্য যথাস্থানে ফেলা, প্লাস্টিক দূষণ কমানো এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর বিকল্প নেই।
আলোচনা সভায় নগর উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা পরিচ্ছন্ন ও টেকসই নগর গড়তে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
ডিএস./
ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

আমাদের শহর, আমরাই পরিষ্কার রাখবো; গাসিকে জনসচেতনামূলক কার্যক্রম অনুষ্ঠিত 

প্রকাশিত : ১২:২১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬