০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

লালমোহনে ২০ গ্রাম গাঁজাসহ আটক ব্যবসায়ীর দুই মাসের কারাদণ্ড

ভোলার লালমোহনে ২০ গ্রাম গাঁজাসহ আমির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে লালমোহন কোস্ট গার্ড ও থানা পুলিশের যৌথ অভিযানে পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের বিআরডিবি সড়ক এলাকা থেকে তাকে গাঁজা সেবনরত অবস্থায় এবং ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

আটকের পর লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমির হোসেনকে ২ মাসের কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আটককৃত আমির হোসেন ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমির হোসেন একসময় লালমোহনের ওয়েস্টার্ন পাড়া এলাকার আরাফাত বোর্ডিংয়ে চাকরি করতেন। বর্তমানে তিনি ভ্রাম্যমাণভাবে মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

লালমোহনে ২০ গ্রাম গাঁজাসহ আটক ব্যবসায়ীর দুই মাসের কারাদণ্ড

প্রকাশিত : ০২:৫৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬