০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সড়কে বালি-পাথর ফেলে বায়ুদূষণ, নওগাঁয় জরিমানা ৫ হাজার টাকা

নওগাঁ সদর উপজেলার চকএনায়েত (সেবাশ্রম রোড) এলাকায় বায়ুদূষণ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বিকেল সাড়ে ৩টায় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সুজনুর ইসলাম সুজন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, একটি নির্মাণাধীন ভবনের নির্মাণসামগ্রী (পাথর ও বালি) সড়কের ওপর ফেলে রাখা হয়েছে এবং সেগুলো যথাযথভাবে ঢেকে রাখা হয়নি। এতে আশপাশে ধুলাবালির সৃষ্টি হয়ে বায়ুদূষণের ঝুঁকি তৈরি হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় আশপাশের অন্যান্য নির্মাণাধীন ভবনের মালিকদেরও নির্মাণসামগ্রী সঠিকভাবে সংরক্ষণ ও ঢেকে রাখার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি উপস্থিত জনসাধারণকে পরিবেশ দূষণ রোধে সচেতন থাকার আহ্বান জানান ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। এছাড়া নিরাপত্তার দায়িত্বে ছিল ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বায়ুদূষণ প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি নির্মাণকাজে সংশ্লিষ্ট সবাইকে পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ ও আইন মেনে চলার আহ্বান জানান।

ডিএস./

ট্যাগ :

ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সড়কে বালি-পাথর ফেলে বায়ুদূষণ, নওগাঁয় জরিমানা ৫ হাজার টাকা

প্রকাশিত : ০৪:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬