স্বনামধন্য কৃষি বিজ্ঞানী ড. মো. মঞ্জুরুল কাদির বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। কৃষি মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক আদেশ বলে তিনি বারি’র মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে নিয়োগপ্রাপ্ত হন। এর আগে তিনি বারি’র তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ড. মো. মঞ্জুরুল কাদির ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর তিনি নিয়মিতভাবে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) পদে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে Oilseed Breeder (Rapeseed & Groundnut) এর উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে যোগদানের উদ্দেশ্যে আমেরিকা, ভারত, নেদারন্যান্ড, স্পেন, থাইল্যান্ড, কেনিয়া ও ভিয়েতনাম ভ্রমণ করেছেন। এছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন সায়েন্টিফিক জার্নালে নিয়মিতভাবে বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেন।
ড. মো. মঞ্জুরুল কাদির ১৯৬৮ সালে জামালপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে ২ সন্তানের জনক।
ডিএস./



















