০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

দেশব্যাপী প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই ফরিদপুরেও উৎসবমুখর পরিবেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৭ জুন) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদীরদি উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলিন জেরিন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ, বোয়ালমারী
উপজেলা নিবার্হী কর্মকর্তা এসএম রকিবুল হাসান, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম,সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু প্রমুখ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের পরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ১২০ জন নারীর হাতে তুলে দেয়া হয় ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড বিতরণের সঙ্গে সঙ্গে ফরিদপুরে শুরু হল ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম। এরপর ধারাবাহিকভাবে জেলার অন্য সব উপজেলার ইউনিয়নে দেয়া হবে কার্ড।

ডিএস/

ট্যাগ :

প্রকাশিত : ০৫:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬