০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

গজারিয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৯ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান রতন এবং মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সমাজ ও দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি বলেন, সমাজে বসবাসরত প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সরকার যেমন দায়িত্বশীল, তেমনি সমাজের প্রতিটি মানুষেরও তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব রয়েছে। প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন এবং তাদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডিএস./

ট্যাগ :

এক দেয়ালের ধসে নিভে গেল বৃদ্ধ কৃষকের স্বপ্ন, গাভী-বাছুর হারিয়ে পথে বসার শঙ্কা

গজারিয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:৩৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬