০৫:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

ঝিনাইদহে বাসচাপায় ট্রাকচালক নিহত

ঝিনাইদহের শৈলকুপায় বাসচাপায় আব্বাস হোসেন (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে উপজেলার বড়দাহ ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্বাস হোসেন যশোরের চূড়ামনকাটি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বড়দাহ ব্রিজ এলাকায় রাস্তার পাশে ট্রাক রেখে দোকানে চা পান করছিলেন চালক আব্বাস হোসেন। চা পান শেষে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী বলেন, ‘মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।’

ডিএস./

ট্যাগ :

ফরিদপুরে মোবাইল কোর্টের মাধ্যমে সওজের জায়গায় দখল মুক্ত

ঝিনাইদহে বাসচাপায় ট্রাকচালক নিহত

প্রকাশিত : ০৪:০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬