০৫:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

ফরিদপুরে এসডিসি’র উদ্যোগে মৎস্য খাতে উদ্যোক্তা উন্নয়নে প্রদর্শনী উপকরণ বিতরণ

ফরিদপুরে মৎস্য খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং আয়বর্ধক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)-এর বাস্তবায়নে Special Program Development (Agriculture) এর আওতায় ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন প্রদর্শনীর জন্য উপকরণ ও অনুদান বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে রেডি টু কুক মৎস্য পণ্য বিক্রয়ে সহায়তা কার্যক্রমের আওতায় ১ জন উদ্যোক্তাকে ৪৫,০০০ টাকার অনুদানবাবদ প্রক্রিয়াজাতকৃত মাছ রাখার জন্য ফ্রিজসহ অন্যান্য উপকরণ প্রদান করা হয়। এছাড়া বাহারি মাছের বিপণন কেন্দ্র স্থাপন প্রদর্শনীতে ১ জন উদ্যোক্তাকে ৫০,০০০ টাকা এবং খরাপ্রবণ অঞ্চলে ট্যাংকে মাছ চাষ প্রদর্শনী বাস্তবায়নের জন্য ১ জন সদস্যকে ৩৫,০০০ টাকা সহায়তা প্রদান করা হয়।

অন্যদিকে, মৎস্য প্রক্রিয়াজাত শিল্পে নতুন সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে মাছের আইশ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে উদ্যোক্তা তৈরি কার্যক্রমের আওতায় ২ জন সদস্যকে জনপ্রতি ২০,০০০ টাকা করে মোট ৪০,০০০ টাকা অনুদান প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ ও সহায়তা বিতরণ করেন এসপিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, এবং ইরানী খান সাদেক, সিনিয়র সহকারী পরিচালক, এসডিসি।

প্রধান অতিথি বলেন, মৎস্য খাতে মূল্য সংযোজন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে উদ্যোক্তারা আত্মকর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্যের বাজার সম্প্রসারণে অবদান রাখতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত সদস্য ও উদ্যোক্তারা এ ধরনের সহায়তার জন্য পিকেএসএফ ও এসডিসি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রদর্শনীগুলো সফলভাবে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

ডিএস./

ট্যাগ :

ফরিদপুরে মোবাইল কোর্টের মাধ্যমে সওজের জায়গায় দখল মুক্ত

ফরিদপুরে এসডিসি’র উদ্যোগে মৎস্য খাতে উদ্যোক্তা উন্নয়নে প্রদর্শনী উপকরণ বিতরণ

প্রকাশিত : ০৪:০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬