ফেনীর পরশুরাম উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২২ জুন অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়ার সভাপতিত্বে এ সভা হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার এসএম শাফায়াত আখতার নূর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম মডেল থানার ওসি মোঃ আশ্রাফুল ইসলাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক,সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, বিলোনিয়া স্থলবন্দরের সহকারী পরিচালক মোঃ মনির হোসেন মজুমদার, ফেনী জজ কোর্টের এপিপি আ্যডভোকেট আবদুল আলিম মাকসুদ,বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন,পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান, বিজিবির কেতরাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবেদার ভবেশ চন্দ্র ভৌমিক, চিথলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আইয়ুব প্রমুখ। প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সাম্প্রতিক সময়ে মাদক ও চোরাচালান বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে ইউএনও বলেন, পরশুরাম তিন দিকে ভারত সীমান্ত বেষ্টিত হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে। প্রতিটি সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরে জানানোর আহ্বান জানান তিনি।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশ্রাফুল ইসলাম বলেন মাদক কারবারীদের ছাড়াতে কেউ তদবির করতে এলে তা গ্রহণ করা হবে না বলে হুঁশিয়ারি দেন। *সভার মূল সিদ্ধান্ত:* মাদক ও চোরাচালান রোধে প্রশাসন-জনগণ একসাথে কাজ করবে। সীমান্ত এলাকা হওয়ায় বিজিবি-পুলিশকে আরও তৎপর থাকার নির্দেশ।
ডিএস./





















