০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নওগাঁয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে আওতায় আসবে ৩ লাখ ৫৭ হাজারের বেশি শিশু

আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁয় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩৪ হাজার ৭৬৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২২ হাজার ৭৯৩ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মাধ্যমে জেলার মোট ৩ লাখ ৫৭ হাজার ৫৫৮ জন শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আসবে।

ক্যাম্পেইন বাস্তবায়নে জেলার ১২টি স্থায়ী কেন্দ্র ও ২ হাজার ৪৪৮টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ২ হাজার ৪৬০টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন।

সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, “একটি শিশুও যেন এ কর্মসূচির বাইরে না থাকে, সেজন্য প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি ক্যাম্পেইন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।প্রেস ব্রিফিং শেষে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

ডিএস./

ট্যাগ :

প্রকাশিত : ০৩:০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬