দেশজুড়ে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, হুমকি-ধমকি ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন।
সোমবার (২১ জুন) বিকেলে ৪টার দিকে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যােগে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি দলীয় কার্যালয়ের পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।
এসময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো.ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিলনপির সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার যখন দেশের অর্থনীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্যে আওয়ামী লীগ দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। জনসমর্থনহীন এই দলটির উদ্দেশ্যই হলো দেশের শান্তি ও প্রগতিকে বাধাগ্রস্ত করা। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, যারা সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছে এবং জনজীবনে অশান্তি ছড়াচ্ছে, মাটিরাঙ্গা পৌর এলাকা শান্ত ও সম্প্রীতির জনপদ। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ষড়যন্ত্র করার চেষ্টা করা হলে মাটিরাঙ্গা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে রাজপথেই তাদের বিরুদ্ধে আমরা যেকোনো অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত আছি।
বিশেষ অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক, ইব্রাহিম পাটোয়ারী বলেন,”আওয়ামী লীগ ও তাদের সুবিধাভোগী চক্রটি এখনো বিভিন্নভাবে সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করার পাঁয়তারা করছে। তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মাঠপর্যায়ে নানা ধরনের উসকানি দিচ্ছে। কিন্তু মাটিরাঙ্গায় তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে, মাটিরাঙ্গা উপজেলা সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান জিয়া বলেন, “দেশব্যাপী যে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে, মাটিরাঙ্গা উপজেলা বিএনপি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সংসদ সদস্য ওয়াদুদ ভূইঁয়া এমপির নির্দেশনা অনুযায়ী, আমরা তৃণমূল পর্যায় পর্যন্ত সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী ও ঐক্যবদ্ধ। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা রাজপথে সজাগ দৃষ্টি রাখছে। স্বৈরাচারের কোনো হুমকি-ধমকিকে পরোয়া করার সময় এখন আর নেই। দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বিএনপির প্রতিটি কর্মী শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকবে।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, পৌর বিএনপির যুগ্ন-সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজিউর রহমান মনজু, পৌর ছাত্রদলের আহবায়ক নুর মোহাম্মদ রাব্বি, সদস্য সচিব আব্দুর রহমান রানা সহ উপজেলা বিএনপি,ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডিএস./



















