চট্টগ্রামের মিরসরাইয়ে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৭ জুন সকালে কলেজ মাঠে উক্ত সভায় কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাবেদুর রহমান সমুর সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আজমল হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বর্তমান সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, কলেজ পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক নুরুল আপছার, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল আলম মানিক, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহিনুল ইসলাম স্বপন।
এস রহমান ট্রাস্টের সদস্য মোসাদ্দেক হোসেন নয়ন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন রুবেল প্রমুখ। পরে আলোচন সভা শেষে শিক্ষার্থীদের জন্য দোয়া মোনাজাত করা হয়।
ডিএস./





















