০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ফুলগাজীতে গৃহবধূ হত্যা, ঘরের চাল কেটে ঢুকে দুর্বৃত্তদের তাণ্ডব

ফেনীর ফুলগাজী উপজেলায় ঘরের চাল কেটে ঢুকে এক গৃহবধূকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

নিহতের নাম কাজল আক্তার। তিনি কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী এবং আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া এলাকার ইসমাইল মাস্টারের ভাইয়ের পুত্রবধূ।

*ঘটনার বিবরণ*স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় কাজল আক্তার তার ২ বছরের ছোট ছেলেকে নিয়ে বাসায় একা ছিলেন। দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে হত্যা করে পালিয়ে যায়। বড় ছেলে সিলোনিয়া মাদ্রাসা ও মেজো ছেলে তালবাড়িয়া মাদ্রাসার বোর্ডিংয়ে থাকে।

খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

*পুলিশ যা বলছে* ফুলগাজী থানার ওসি এমএম মিজানুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এটি চুরি নাকি পূর্ব শত্রুতার জেরে হত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

ডিএস./

ট্যাগ :

নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

ফুলগাজীতে গৃহবধূ হত্যা, ঘরের চাল কেটে ঢুকে দুর্বৃত্তদের তাণ্ডব

প্রকাশিত : ০৩:৩১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬