খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন)সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজ মিলনায়তনে অত্যন্ত আনন্দ-ঘন পরিবেশে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), প্রদীপ কুমার দাশ,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ ও প্রশাসন) যুগ্ন-সচিব সুমন বড়ুয়া।
এসময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল,মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ইমাম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ নূরুল আফছার।
বিশেষ অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল,বলেন, শিক্ষা কেবল ভালো ফলাফলের জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে ওঠার মূল চালিকাশক্তি। তোমরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর।” পরীক্ষায় শতভাগ সততা ও নিয়মানুবর্তিতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ ও প্রশাসন) যুগ্ন-সচিব সুমন বড়ুয়া, বলেন, “শিক্ষা কেবল সার্টিফিকেট অর্জনের জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার মাধ্যম। তোমরাই আগামী দিনের স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর।” পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা এবং নৈতিকতা বজায় রেখে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সাথে আসছে এইচএসসি পরীক্ষা যেন সম্পূর্ণ নকলমুক্ত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ ও স্মৃতিচারণমূলক বক্তব্য দেওয়া হয়। বিদায়লগ্নে শিক্ষার্থীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
আলোচনা সভা শেষে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে কলেজের সকল শিক্ষক, বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন।পরে প্রধান অতিথি পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ ও প্রশাসন) যুগ্ন-সচিব সুমন বড়ুয়া, অতিথিদের সাথে নিয়ে কলেজ আঙিনায় গাছের চারা রোপন করেন।অনুষ্ঠানে , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিএস./





















