০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

মির্জাপুরে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা, গণপিটুনির পর ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ

টাঙ্গাইলের মির্জাপুরে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকার বাওয়ার কুমারজানী মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী লেনে একটি মোটরসাইকেলের গতিরোধ করতে ছিনতাইকারীরা একটি প্রাইভেটকার দিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে আহত হন। এরপর ছিনতাইকারীরা তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় আহত ব্যক্তির চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। জনতার উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী দলের সদস্যরা প্রাইভেটকার নিয়ে দ্রুত পালিয়ে গেলেও একজন সদস্য গাড়িতে উঠতে ব্যর্থ হন। স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেন।খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পলাতক অন্য ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ডিএস./

ট্যাগ :

নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মির্জাপুরে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা, গণপিটুনির পর ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ

প্রকাশিত : ০৩:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬