০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের প্রশ্ন, ব্যাখ্যা দিল সাতকানিয়া পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন সাতকানিয়া জোনাল অফিসে জুন মাসের বিদ্যুৎ বিল তুলনামূলক বেশি আসায় অনেক গ্রাহকের মধ্যে নানা ধরনের আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

২৯ জুন সোমবার এ বিষয়ে প্রকৃত কারণ জানতে সাতকানিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের নির্ধারিত ইউনিট মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং লোডশেডিং কমে যাওয়াই বিল বৃদ্ধির প্রধান কারণ।

সাতকানিয়া পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম শহিদুল ইসলাম বলেন, অনেক গ্রাহক জানেন না যে সরকার বিদ্যুতের ইউনিট মূল্য বৃদ্ধি করেছে। ফলে আগের তুলনায় বিদ্যুৎ বিল কিছুটা বেশি আসছে।

তিনি জানান, আগে ০-৭৫ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটের মূল্য ছিল ৫ টাকা ২৬ পয়সা, যা বর্তমানে ৬ টাকা ১৮ পয়সা করা হয়েছে। একইভাবে ৭৬-২০০ ইউনিট পর্যন্ত আগে প্রতি ইউনিটের মূল্য ছিল ৭ টাকা ২০ পয়সা, যা এখন ৮ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, “মাঝেমধ্যে বিল প্রস্তুতের সময় টাইপিং বা তথ্য এন্ট্রিতে ভুল হতে পারে। কোনো গ্রাহকের কাছে যদি স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বিল আসে, তাহলে তিনি আমাদের অফিসে যোগাযোগ করলে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় সংশোধন করা হবে। সেক্ষেত্রে গ্রাহকদের কোন হয়রানির শিকার হতে হবে না, সরাসরি এসে যোগাযোগ করলে ভুল হলে সংশোধন করা হবে।

জুন মাসে বিদ্যুৎ বিল বেশি আসার বিষয়ে সাতকানিয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম (ডেপুটি জেনারেল ম্যানেজার) মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, “এপ্রিল মাসে লোডশেডিং বেশি থাকায় মে মাসে বিদ্যুতের ব্যবহার কম হয়েছিল। কিন্তু মে মাসে লোডশেডিং কমে যায় এবং পবিত্র ঈদুল আজহার সময় বিদ্যুতের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ফলে জুন মাসের বিলে ব্যবহার বেশি দেখানো হয়েছে।”তিনি আরও জানান, বিদ্যুতের প্রতি ইউনিটের মূল্যও আগের তুলনায় ৯২ পয়সা বৃদ্ধি পেয়েছে। তাই গ্রাহকদের অনেকের বিল স্বাভাবিকের চেয়ে বেশি এসেছে।

গ্রাহকদের বিদ্যুৎ বিল নিয়ে কোনো ধরনের সন্দেহ বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট জোনাল অফিসে যোগাযোগ করে বিল যাচাই করার আহ্বান জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

ডিএস./

ট্যাগ :

ক্যান্সার আক্রান্ত শিক্ষক আব্দুল হালিম আরিফের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের প্রশ্ন, ব্যাখ্যা দিল সাতকানিয়া পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ

প্রকাশিত : ০২:৪১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬