কুমিল্লার দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের প্রাক্তন ইংরেজি বিভাগের প্রভাষক (বিসিএস ক্যাডার) জনাব আব্দুল হালিম আরিফের ক্যান্সারমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন তালুকদার। এতে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী ইমরান মাসুদ, ইঞ্জিনিয়ার মুজাহিদ, ডিকে সবুজ, খালিদ হাসান, আমিনুল,মোহাম্মদ রুস্তম (প্রথম ব্যাচ) দ্বিতীয় ব্যাচের সাবেক শিক্ষার্থী এম এ মামুন সরকার,
এম এ মামুন সরকার, খন্দকার আরিফ হোসেন, , হালিম মিয়াজী, জাকির মিয়াজী, রাসেল মিয়াসহ আরও অনেকে।
আলোচনা শেষে আব্দুল হালিম আরিফের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বক্তারা বলেন, তিনি একজন সৎ, মেধাবী ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক। তাঁর দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান তারা।






















