০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

সাধারণ সম্পাদক পদে আবারও সহিদুজ্জামান রাছেলকে দেখতে চান শ্রমিকরা

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আসন্ন ২০ জুন অনুষ্ঠিতব্য ত্রিবার্ষিক সাধারণ সভাকে ঘিরে শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক পদে আবারও মোঃ সহিদুজ্জামান রাছেলকে দেখতে চান বলে মত প্রকাশ করেছেন জেলার বিভিন্ন এলাকার পরিবহন শ্রমিকরা।

শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে সংগঠনের নেতৃত্বে থেকে সহিদুজ্জামান রাছেল শ্রমিকদের অধিকার আদায়, কল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যেকোনো সমস্যা বা সংকটে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তিনি আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।জেলার পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শ্রমিকদের সুখ-দুঃখের সঙ্গী হিসেবে তিনি সবসময় কাজ করেছেন।

শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং সংগঠনের ঐক্য ধরে রাখতে তার অবদান উল্লেখযোগ্য। ফলে সাধারণ সম্পাদক পদে তাকে আবারও দেখতে চান অনেক শ্রমিক। শ্রমিক নেতারা জানান, সহিদুজ্জামান রাছেল শুধু একজন সংগঠক নন, তিনি শ্রমিক সমাজের একজন অভিভাবকসুলভ নেতা।

তার নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হয়েছে এবং শ্রমিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, সহিদুজ্জামান রাছেল শ্রমিক আন্দোলনের একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার পিতা কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত একাধিকবার নির্বাচিত হয়ে ওই দায়িত্ব পালন করেন। সেই ধারাবাহিকতায় রাছেলও শ্রমিকদের স্বার্থ রক্ষায় নিজেকে নিবেদিত রেখেছেন।আগামী ২০ জুন অনুষ্ঠিতব্য ত্রিবার্ষিক সাধারণ সভাকে সামনে রেখে শ্রমিক সমাজের একটি বড় অংশের প্রত্যাশা, সাধারণ সম্পাদক পদে আবারও সহিদুজ্জামান রাছেলের নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে।

ডিএস./

ট্যাগ :

অনুমোদন পেল নতুন ৩ উপজেলা ও ১ থানা 

সাধারণ সম্পাদক পদে আবারও সহিদুজ্জামান রাছেলকে দেখতে চান শ্রমিকরা

প্রকাশিত : ০৫:০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬