চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে দেশে আসা ১৯টি ভারতীয় গরু ও ২টি পিকআপ গাড়ী উদ্ধার পূর্বক জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিমের নের্তৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অদ্য মঙ্গলবার ৩০ জুন সকাল সাড়ে ১১ টার সময় সময় গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার সংলগ্ন গামারী বাগানের সামনে অস্থায়ী তল্লাশীচৌকি বসিয়ে ২টি পিকআপ যোগে নিয়ে যাওয়ার পথে ১৯টি ভারতীয় গরু যার অনুমান বাজার মূল্য ৫ লক্ষ ১৬ হাজার টাকা। এসময় চোরচালানের সাথে জড়িত আব্দুর রাজ্জাক (৬৫), নজরুল ইসলাম (২২), মোঃ আরিফ (২৭), রাসেল প্রকাশ আলমসহ (৩৫) মোট ৪ জনকে আটক করা হয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় গরু চোরাচালানের সময় গরুসহ ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিএস./












