০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬
হারানো থেকে ফিরে পাওয়া

নওগাঁয় ১০১ মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার করা ১০১টি হারানো (মিসিং) মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে মোবাইলগুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১ জুলাই) সকালে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যাচাই-বাছাই শেষে উদ্ধার করা মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত জুন মাসজুড়ে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বিতভাবে প্রযুক্তিনির্ভর অনুসন্ধান ও বিশেষ অভিযান পরিচালনা করে দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। পরে প্রকৃত মালিকানা নিশ্চিত করে ফোনগুলো হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জেলা পুলিশের এ জনসেবামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অনুষঙ্গ। মোবাইল ফোনে ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। তাই হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে পারা জেলা পুলিশের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।
তিনি আরও বলেন, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কাজ করছে। ভবিষ্যতেও হারানো মোবাইল উদ্ধারসহ নাগরিক সেবামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

হারানো থেকে ফিরে পাওয়া

নওগাঁয় ১০১ মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

প্রকাশিত : ০৩:৪৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬