০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

প্রশিক্ষণের পর মিলল সেলাই মেশিন, স্বপ্ন বুনছেন ২১ নারী

প্রশিক্ষণ শেষে হাতে উঠেছে সেলাই মেশিন। এবার নিজস্ব উদ্যোগে কাজ শুরু করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন নওগাঁর ২১ জন অসহায় ও হতদরিদ্র নারী। তাদের আত্মকর্মসংস্থান, অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে নওগাঁ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে নওগাঁ সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, বদলগাছী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (উপ-পরিচালকের অতিরিক্ত দায়িত্ব) ফারুক আহমেদ, রানীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার এবং সভানেত্রী পারভীন।

বক্তারা বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে তারা সহজেই স্বাবলম্বী হতে পারেন। কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে ঘরে বসেই আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়, যা পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণের ওপরও তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশিক্ষণপ্রাপ্ত নারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি ২১ জন প্রশিক্ষণপ্রাপ্ত অসহায় ও হতদরিদ্র নারীর হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেন। সেলাই মেশিন পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং এ সহায়তাকে কাজে লাগিয়ে সেলাই কাজের মাধ্যমে স্বাবলম্বী হয়ে পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হলে নারীরা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পান এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখতে সক্ষম হন।
সেলাই মেশিন বিতরণ শেষে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ নির্মূলে একটি সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি বলেন, নারী ও শিশুর প্রতি যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় বক্তারা বলেন, নারীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করা গেলে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

প্রশিক্ষণের পর মিলল সেলাই মেশিন, স্বপ্ন বুনছেন ২১ নারী

প্রকাশিত : ০৫:১৬:২২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬