ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মোঃ আব্দুল মোতালেব (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ৷ মঙ্গলবার (৩০ জুন) বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করে।
আটককৃত আব্দুল মোতালেব জেলার বিজয়নগর থানার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে বিজয়নগর থানা পুলিশের একটি টিম বিজয়নগর থানার ১০নং পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামের আটককৃত আসামী মোঃ আব্দুল মোতালেব এর বসত ঘরের শয়ন কক্ষ থেকে অভিযান চালিয়ে উপরে উল্লেখিত গাঁজা সহ মোঃ আব্দুল মোতালেব কে হাতেনাতে গ্রেফতার করে।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিজয়নগর থানায় আসামীর বিরুদ্ধে একটি মামলা রুজু করে। আসামীর বিরুদ্ধে পরবর্তী বিচারীক কার্যক্রমের অংশ হিসেবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।
ডিএস./















