০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

মামলার কয়েক ঘণ্টার মধ্যেই শিশু ধর্ষণচেষ্টার অভিযুক্ত গ্রেপ্তার

নওগাঁর আত্রাই থানায় দায়ের হওয়া শিশু ধর্ষণচেষ্টার মামলার প্রধান অভিযুক্তকে মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুলাই আত্রাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(৪)(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ আনা হয়।

অভিযোগের পর অভিযুক্ত মো. আতিকুর রহমান সুজা (৩৮), পিতা—আব্দুর রাজ্জাক, গ্রাম—মহাদিঘী, থানা—আত্রাই, জেলা—নওগাঁ আত্মগোপনে চলে যান। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার ভোররাতে রাজশাহীর বাগমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা ও অপরাধ দমনে তারা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

ডিএস./

ট্যাগ :

মামলার কয়েক ঘণ্টার মধ্যেই শিশু ধর্ষণচেষ্টার অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশিত : ০৫:২২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬