০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

নকল ও বিশৃঙ্খলা ঠেকাতে নওগাঁর পরীক্ষা কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে নওগাঁ জেলার ৪৯টি পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হওয়া পরীক্ষাকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে বা বাইরে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে তা বডি-ওর্ন ক্যামেরায় ধারণ করা হবে। প্রয়োজন হলে সেই ফুটেজ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণে ব্যবহার করা হবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নজরদারি ও কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পরীক্ষার প্রথম দিনে নওগাঁ সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এ সময় তিনি কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পরীক্ষা পরিচালনার পরিবেশ এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিষয়টি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি কেন্দ্রসচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীরা যেন নির্বিঘ্ন, নির্ভয় ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কেউ পরীক্ষার পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি অভিভাবক, শিক্ষক, কেন্দ্রসচিব, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সর্বস্তরের জনগণের প্রতি পরীক্ষা চলাকালে শৃঙ্খলা বজায় রাখতে ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।জেলা পুলিশের এ উদ্যোগে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টদের আশা, কঠোর নিরাপত্তা, প্রযুক্তিনির্ভর নজরদারি ও প্রশাসনের তৎপরতায় নওগাঁর সব পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা সম্পন্ন হবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নকল ও বিশৃঙ্খলা ঠেকাতে নওগাঁর পরীক্ষা কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা

নকল ও বিশৃঙ্খলা ঠেকাতে নওগাঁর পরীক্ষা কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা

প্রকাশিত : ০৫:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬