০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

শ্রীমঙ্গলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ৩২০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৫-২৬ অর্থবছরের ফ্লাড রিকন্সট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট-এর আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৫-এর উদ্বোধন এবং খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন।

অনুষ্ঠানে উপজেলার ৩ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা হিসেবে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি রোপা আমনের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

পরে অতিথিরা কৃষি প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষিযন্ত্র এবং কৃষিবিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হয়। এসব প্রযুক্তি ও কৃষি উপকরণ সম্পর্কে কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চায় উদ্বুদ্ধ করা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষিকে আরও টেকসই ও লাভজনক করে তোলাই এ মেলা ও প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য।

ডিএস..

ট্যাগ :
জনপ্রিয়

মাদক, বালু উত্তোলন ও অপরাধে সম্পৃক্তরা মঞ্চে উঠবেন না: নাগরিক সমাবেশে এমপি হুশিয়ারি

শ্রীমঙ্গলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ৩২০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশিত : ০৪:৫৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬