০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

শাহজাদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সিরাজগঞ্জের শাহজাদপুরে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস – ২০২৬।

দিবসটি উপলক্ষে সোমবার শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বর শাহজাদপুর বিআরডিবি’র আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এর উপস্থিতিতে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জুলফিকার আলীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম রেজা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাসুদ রানা, শাহজাদপুরে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, বিআরডিবি’র সদস্যরা ও শাহজাদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক।

আলোচনা অনুষ্ঠান শেষে বিআরডিবি’র বিভিন্ন এলাকার সদস্যদের মাঝে পুরস্কার, ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। পরে স্বাস্থ্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ডঃ. এম‌ এ মুহিত ও উপজেলা নির্বাহী অফিসারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর পক্ষে বিআরডিবির চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ ক্রেস্ট গ্রহণ করেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শাহজাদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রকাশিত : ০৫:০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬