০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ফরিদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ফরিদপুর সদরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই ২০২৬) সকাল ১১টায় ফরিদপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর সদর কর্তৃক আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।

এ সময় প্রধান অতিথি বলেন, “আমাদের ফরিদপুরের মেহনতি কৃষকদের পাশে দাঁড়ানো এবং কৃষি উৎপাদনকে আরও বেগবান করাই আমাদের মূল লক্ষ্য। সরকারের এই সময়োপযোগী উদ্যোগের মাধ্যমে প্রান্তিক কৃষকেরা উপকৃত হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি সবজি উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করার পাশাপাশি উৎপাদন বৃদ্ধি ও স্বাবলম্বী করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ফরিদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত : ০৫:১৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬