০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

কালিহাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে র‍্যালি, আলোচনা সভা, ভিডিও চিত্র প্রদর্শনী ও ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে কালিহাতী উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইদ আল সালাউদ্দিন। স্বাগত বক্তব্য দেন কালিহাতী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নাছির উদ্দিন।

এসময় ভিডিও চিত্রের মাধ্যমে সরকারের বিভিন্ন পল্লী উন্নয়নমূলক কর্মসূচি, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবায়িত প্রকল্প, নারীর ক্ষমতায়ন, যুব উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের নানা দিক তুলে ধরা হয়।

ভিডিও প্রদর্শনীতে পল্লী উন্নয়ন বোর্ডের সফল কার্যক্রম ও সুবিধাভোগীদের অভিজ্ঞতা উপস্থিত অতিথিদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। অনুষ্ঠানে অগ্রদান শস্য উৎপাদন কর্মসূচির আওতায় রাজবাড়ী অগ্রদান শস্য দলের ২১ জন সদস্যের মাঝে ৭ লাখ ৯০ হাজার টাকার ঋণ সহায়তা প্রদান করা হয়। দলের সভানেত্রী মোছা. ফরিদা বেগম ও ম্যানেজার মোছা. শাহুনাহার বেগম ঋণের চেক গ্রহণ করেন।

এছাড়া উদ্যোক্তা ঋণ কর্মসূচির আওতায় বিভিন্ন ট্রেডে ২৯ জন সদস্যকে ১ লাখ টাকা করে মোট ২৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান করা হয়। মনোহারী ব্যবসা খাতে ১ লাখ টাকার ঋণ সহায়তার চেক গ্রহণ করেন উদ্যোক্তা মো. ইউসুফ আলী। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী অঞ্চলের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক অগ্রগতিতে পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিস সহকারী সুমাইয়া খান সুমি।

উল্লেখ্য, জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

কালিহাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬