০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করলো ছাত্রদল

ব্রাহ্মণবাড়িয়ায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে ৷ জেলা ছাত্রদলের আয়োজনে গত বুধবার (১ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এই মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন করা হয়।

এই কর্মসূচিতে জেলার এনসিপি ও ছাত্র ইউনিয়নের নেতারাও একাত্বতা প্রকাশ করেন। শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।

অনুষ্ঠানে আগত প্রধান অতিথিসহ বক্তারা তাদের বক্তব্যে গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকল শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং জীবন বলিদান ত্যাগ ও রক্তের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংদেশকে সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করে সবাই মিলেমিশে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ আজিজি, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, ও ছাত্রদলের সভাপতি শাহাদাৎ হোসেন হৃদয়সহ প্রমুখ বক্তব্য রাখেন।

ডিএস/.

ট্যাগ :
জনপ্রিয়

মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করলো ছাত্রদল

প্রকাশিত : ০৫:২৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬