কুমিল্লার দাউদকান্দি মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ শাজেদুল ইসলাম পলাশ। তিনি ৫ই জুলাই রোজ রবিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এ লক্ষ্যে তিনি দাউদকান্দিবাসীর আন্তরিক সহযোগিতাও কামনা করেন।
দাউদকান্দির মানুষ দীর্ঘদিন ধরেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জনপদের প্রত্যাশা করে আসছে। সেই প্রত্যাশা পূরণে নতুন ওসির দায়িত্ব গ্রহণকে ইতিবাচকভাবে দেখার সুযোগ রয়েছে।
তবে শুধু কঠোরতার ঘোষণা নয়, এর বাস্তব প্রতিফলনই হবে সবচেয়ে বড় পরীক্ষা।
আইনের শাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক পরিচয়, প্রভাব কিংবা ক্ষমতার অপব্যবহারের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ ও পেশাদার দায়িত্ব পালনই জনগণের আস্থা অর্জনের প্রধান শর্ত।
একই সঙ্গে সমাজের প্রতিটি সচেতন নাগরিকেরও দায়িত্ব রয়েছে অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা।
পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সমন্বয়ই একটি নিরাপদ দাউদকান্দি উপজেলা গঠনের ভিত্তি হতে পারে।
নবাগত ওসি মোঃ শাজেদুল ইসলাম পলাশের নেতৃত্বে দাউদকান্দি মডেল থানা আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ও জনবান্ধব ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাই দাউদকান্দি সাধারণ জনগণের।
কুমিল্লার দাউদকান্দি মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ শাজেদুল ইসলাম পলাশ। তিনি আজ ৫ই জুলাই রোজ রবিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

ডিএস./