কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান দীর্ঘদিন ধরে দলীয় নেতাকর্মীদের কাছে কর্মীবান্ধব ও আন্তরিক নেতা হিসেবে পরিচিত। স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, সহজ-সরল আচরণ, ভদ্র ব্যবহার এবং সবার সঙ্গে আন্তরিক যোগাযোগের কারণে তিনি দলীয় কর্মীদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
দলকে সুসংগঠিত রাখতে বিভিন্ন সময়ে সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে তাকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায় বলে নেতাকর্মীরা জানান। বিএনপির বিভিন্ন কর্মসূচি সফল করতে এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারে তিনি নিয়মিত কাজ করে আসছেন বলেও তাদের দাবি।
নেতাকর্মীদের মতে, দলের কঠিন সময়েও তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে দৃঢ় অবস্থান বজায় রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তার ভূমিকা স্মরণীয় বলে তারা উল্লেখ করেন।
রাজনীতির পাশাপাশি মিজানুর রহমান মিজান একজন পরিচিত সাধারণ ব্যবসায়ী। ব্যবসায়িক অঙ্গনেও সততা, বিশ্বস্ততা ও নৈতিকতার মাধ্যমে তিনি সুনাম অর্জন করেছেন বলে তার পরিচিতজনরা জানান।
স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি জনগণের পাশে থেকে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক অবদান রেখে কুড়িগ্রাম সদর উপজেলার উন্নয়ন এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।
ডিএস./



















