০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

মাটিরাঙ্গায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন ইউএনও

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরের দিকে তিনি মাটিরাঙ্গা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ড্রেন,কালভাট, ও বসতঘর দেখতে পরিদর্শনে যান এবং পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।পরিদর্শনকালে ইউএনও উম্মে তাহমিনা মিতু ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তাদের হাতে জরুরি ত্রাণ সহায়তা তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণে পৌর এলাকার চরপাড়ায় নদী ভাঙন দেখা দিয়েছে। এছাড়া ভূঁইয়াপাড়া এলাকার রাস্তার ড্রেন ভেঙে বসতঘরে পানি ঢুকে কিছু পরিবার পানিবন্দী হয়ে পড়ে। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে এবং পানি নামতে শুরু করেছে।

​ত্রাণ বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মো. জিয়াউর রহমান জিয়া, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, পৌর বিএনপি সাধারণ সম্পাদক, মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার, ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, মো. আবু সাঈদ সাদ্দাম, এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

​পরিদর্শন শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু জানান, “ভারী বর্ষণে যে সমস্ত রাস্তাঘাট ও কালভার্ট ভেঙে গেছে, বৃষ্টি কমলেই সেগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তায় সার্বক্ষণিক তৎপর রয়েছে। দুর্যোগ মোকাবিলায় এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাটিরাঙ্গায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন ইউএনও

প্রকাশিত : ০৩:০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬