নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগের দাবীতে মানববন্ধন করেছে ডিলারের আবেদনকারীগণ।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে খাদ্য বান্ধব কর্মসূচীর আবেদনকারী ডিলাররা এ মানববন্ধনে অংশ নেয়। এ সময় উপজেলার শতাধিক আবেদনকারী ডিলার এ মানববন্ধনে অংশ নেয় এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন চাতালকল ব্যবসায়ী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন, সাবেক উপজেলা যুবদল নেতা প্রভাষক আহসান হাবীব ময়না, সাবেক ছাত্রদল নেতা ডালিমসহ বিভিন্ন ইউনিয়নের আবেদনকারী ডিলারবৃন্দ।
বক্তারা বলেন, একটি চক্র আবার ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের কাছ থেকে সুবিধা নিয়ে তাদেরকে নিয়োগ দেয়ার পায়তারা করে আসছে। যদি কোন অনিয়ম করে ডিলার নিয়োগ দেয়া হয় এবং ১২ তারিখের মধ্যে ডিলার নিয়োগের চুড়ান্ত তালিকা প্রকাশ করা না হয় তাহলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। তারা উপজেলা নির্বাহী অফিসারকে উদ্দেশ্য করে বলেন স্বচ্ছতার ভিত্তিতে ডিলার নিয়োগ দিলে আমাদের কোন আপত্তি নাই এবং কোন অভিযোগ করবো না। অনিয়ম হলে আন্দোলন চলতে থাকবে।
ডিএস./



















