০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

আলোকিত লালমনিহাট গড়তে মাদক-জুয়া মামলায় ১ মাস আইনগত সহায়তা দেবে না জেলা আইনজীবী সমিতি

‘আলোকিত লালমনিরহাট’ গড়ার লক্ষ্যে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে এক মাসের জন্য কোনো আইনগত সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে লালমনিরহাট আদালত চত্বরে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন আইনজীবীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কেএম হুমায়ুন রেজা স্বপন বলেন, সীমান্তবর্তী জেলা হিসেবে লালমনিরহাটে মাদকের আগ্রাসনে সমাজিক অবক্ষয় দেখা দিয়েছে। সমাজ বিনির্মাণে দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আলোকিত লালমনিরহাট নামে একটি সামাজিক আন্দোলন ঘোষণা করেছেন। সমিতির কার্যনির্বাহী কমিটির ৭ জুলাই তারিখের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। গত ৮ জুলাই তারিখে সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে ও সংবাদ সম্মেলনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি’র গৃহীত ‘আলোকিত লালমনিরহাট’ গঠনের সাহসী পদক্ষেপের সঙ্গে একাত্মতা পোষণ করে সমিতির সকল আইনজীবী। মাদক ও জুয়া প্রতিরোধের নিমিত্তে এ বিষয়ে কাউকে কোনো প্রকার আইনগত সহায়তা প্রদান হতে বিরত থাকবেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি জনাব কে.এম. হুমায়ুন রেজা স্বপন ও সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নেয়।

নোটিশে আরও বলা হয়, বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ অরাজনৈতিক হওয়ায় সংশ্লিষ্ট সকলের পূর্ণ সহযোগিতা জেলা আইনজীবী সমিতি কামনা করে।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত লালমনিরহাট গড়ার সামাজিক আন্দোলনে তারা প্রশাসনের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন।

উল্লেখ্য, সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে ‘আলোকিত লালমনিরহাট’ নামে একটি সামাজিক সংগঠনের কার্যক্রম শুরু হয়েছে। সংগঠনটি জেলাকে মাদক, জুয়া ও সামাজিক অপরাধমুক্ত করার লক্ষ্যে কাজ করছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

প্রথমবারের মতো প্রভাব র‍্যাঙ্কিং স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয়

আলোকিত লালমনিহাট গড়তে মাদক-জুয়া মামলায় ১ মাস আইনগত সহায়তা দেবে না জেলা আইনজীবী সমিতি

প্রকাশিত : ০৫:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬