মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্রগ্রাম মহাসড়ককের পাশে উষা এগ্রো ফার্মে সিকিউরিটি গার্ড ও কর্মকর্তাদের হাত পা বেঁধে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
জানা যায়,শুক্রবার(১০জুলাই)সন্ধ্যা ৭:৩০ টা থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের মুসলিম নগরস্থ মহাসড়কের কুমিল্লা মুখী লেনে অবস্থিত এই কোম্পানিতে দীর্ঘ পাঁচ ঘন্টা ব্যাপী এই ডাকাতি ঘটনা ঘটে।জানা যায়,উষা এগ্রো ফার্মের কাছ থেকে গত ৪/৫ মাস পূর্বে জায়গা ভাড়া নিয়ে বিভিন্ন কন্সট্রাকশন মালামাল রাখতো দি জিয়া এন্ড ব্রাদার নামে একটা প্রতিষ্ঠান।
গেটে দ্বায়িত্ব থাকা সিকিউরিটি রিপন মিয়া বলেন, রাত সাড়ে সাতটার দিকে পকেট গেট দিয়ে ৭/৮ জন লোক হঠাৎ ঢুকে পড়ে আমিসহ গেটে থাকা দুই জনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে,তাদের হাতে পিস্তলসহ রামদা ছিল পরে ১০/১২ জন প্রবেশ করে আমাদের সবার হাত বেঁধে একটা কনটেইনারের মধ্যে নিয়ে আটকে রাখে।
সাইড ইনচার্জ মো:ফরিদুর রেজা বলেন,আমি নামাজ শেষে আসার পর গেটেই ৪/৫ জন ঘিরে ফেলে ও হাত পা বেঁধে ফেলে পরে কনটেইনারের জানালা দিয়ে দেখেছি দুই ট্রাক মালামাল নিয়ে যেতে,লুট হওয়া মালামাল এর মধ্যে ছিল লোহার পাইল,পাইপ,রড যার আনুমানিক বাজার মূল্য ২০/২৫ লাখ টাকা হবে।
দি জিয়া এন্ড ব্রাদার এর ম্যানেজিং ডিরেক্টর শাহাদাত হোসেন দুলাল,আমরা দেশের বিভিন্ন স্থানে ব্রীজ ও বিল্ডিং এর পাইলিংসহ ঠিকাদারি কাজ করি থাকি,কাজ শেষে আমাদের বিভিন্ন মেশিনারিজ রক্ষনাবেক্ষনের জন্য জন্য এই জায়গাটা গত ৪/৫ আগে ভাড়া নিয়েছি,মহাসড়কে সিসিটিভি ক্যামেরা রয়েছে,পুলিশ আন্তরিক ভাবে চেষ্টা করলে বিষয়টা উদ্ধঘাটন সম্ভব ব লে আমি মনে করি।
বিষয়টা নিয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো:সাব্বির হোসেন বলেন,৯৯৯ কল পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছি,দীর্ঘ সময় ধরে ডাকাতি হওয়ার ঘটনায় পুলিশ রাত থেকেই তদন্ত কাজ করছে,আশা করছি ডাকাত চক্রকে আটক ও প্রকৃত ঘটনা উদ্ধঘাটন করা সম্ভব হবে।
ডিএস./



















