০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে ৩ কোটি ৫৬ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক দুবাইফেরত যাত্রী

দুবাই থেকে চট্টগ্রামে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ২ দশমিক ১৬ কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দরে দায়িত্বরত গোয়েন্দা সংস্থার সদস্যরা। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা।

সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে আগত ফ্লাইদুবাইয়ের FZ463 ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান যাত্রী মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। তার পাসপোর্ট নম্বর A13908810। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা।

বিমানবন্দর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে দায়িত্বরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিজিএফআই-এর প্রতিনিধিদল ওই যাত্রীকে নজরদারিতে রাখে। পরে তিনি ব্যাগেজ সংগ্রহ করে কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে যাত্রীর পরনের পায়জামার বেল্টের অংশ এবং আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ২ দশমিক ১৬ কেজি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া স্বর্ণের চালান প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। একই সঙ্গে স্বর্ণ চোরাচালানের অভিযোগে আটক যাত্রীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে।

বিমানবন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক মুদ্রা পাচার, স্বর্ণ চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে এনএসআই, ডিজিএফআই, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সমন্বিতভাবে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

ডিএস.

ট্যাগ :

চলতি বছরেই মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রাম বিমানবন্দরে ৩ কোটি ৫৬ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক দুবাইফেরত যাত্রী

প্রকাশিত : ০৪:৫৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬