০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

লালমোহনে মাদকসহ তিনজন আটক, সকালে আদালতে প্রেরণ

গতকাল রাতে মাদকসহ তিনজনকে আটক করেছে লালমোহন থানা পুলিশ। লালমোহন পৌরসভার ০১ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ইয়াবা ব্যবসায়ী, নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পৌরসভা ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম মুন্সি ওরফে মোঃ শামীম (২৫), পিতা: মৃত বারেক মুন্সি। এছাড়া অন্য মাদক সহযোগী ২) মোঃ সাগর (২৩), পিতা: মোঃ সহিদ হাজারী, উভয় সাং পৌরসভা ১ নম্বর ওয়ার্ড, মুন্সিবাড়ি, লালমোহন এবং মাদক সেবনকারী ৩) মোঃ জিহাদুল ইসলাম (৩৫), পিতা: ইলিয়াস, সাং পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড, লালমোহন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আজ সকালে তাদের ভোলা আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে লালমোহন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নীলফামারীতে পুলিশের অভিযান ‎গ্রেপ্তার: ৬১

লালমোহনে মাদকসহ তিনজন আটক, সকালে আদালতে প্রেরণ

প্রকাশিত : ০৪:০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬