০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

শেরপুরে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম উদ্বোধন!

শেরপুরে উচ্চশিক্ষায় জাপানগামীদের জন্য জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম উদ্বোধন হয়েছে। ১৫ জুলাই বুধবার দুপুরে শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং ঢাকাস্থ ইট্টু জাপানিজ ল্যাংগুয়েজ সেন্টার এর যৌথ আয়োজনে পলিটেকনিক হল রুমে ৬ মাস মেয়াদী জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রকৌশলী জহিরুল ইসলাম।

এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইট্টু এডুকেশন এর নির্বাহী পরিচালক মোঃ আল আমিন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, পলিটেকনিক এর ভাইস প্রিন্সিপাল পরিমল চন্দ্র দে, ইন্সট্রাক্টর মোঃ রুবেল, মোঃ সাখাওয়াত হোসেন হোসেন এবং জাপানি ভাষা শিক্ষার ট্রেইনার মোঃ মোস্তফা কামাল।

ইট্টু এডুকেশন এর নির্বাহী পরিচালক আল-আমিন জানায়, প্রথম অবস্থায় আজকে আমরা ৪০ জনের একটি ব্যাচ শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থীর সংখ্যা বাড়লে আরেকটি ব্যাচ চালু করা হবে। প্রতিদিন ২ ঘণ্টা করে আগামী ছয় মাস জাপানি ভাষা শেখার ট্রেনিং দেওয়া হবে।

তিনি আরো জানায় ঢাকায় যে কোন ভাষা শিক্ষা কেন্দ্রে ১০ থেকে ১৫ হাজার টাকা এককালীন ফ্রি দিতে হয়। এর পাশাপাশি প্রতিদিন ক্লাস করতে যাতায়াত, থাকা খাওয়া বাবদ অনেক ব্যয়বহুল। কিন্তু আমরা শেরপুরের যুবকদের জন্য মাত্র ৫০০ টাকা করে‌ মাসিক কোর্সের ক্লাস ফি নেয়া হবে। এখানে পলিটেকনিকেলের পঞ্চম সিমিস্টার থেকে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। শেরপুরে এই ভাষা শিক্ষা কোর্স চালু হওয়ার কারণে পলিটেকনিকেলের শিক্ষার্থীরা ক্লাসের পাশাপাশি কোর্সটাও করতে পারলো এটাই সবচেয়ে বড় বিষয়। ঢাকায় গিয়ে কোর্স করা বাড়তি খরচ করার প্রয়োজন নেই।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সোনারগাঁয়ে তিতাস গ্যাসের অভিযানে ৬ অবৈধ ভাট্টি উচ্ছেদ, দৈনিক ২.৩৬ লাখ টাকার গ্যাস সাশ্রয়

শেরপুরে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম উদ্বোধন!

প্রকাশিত : ০৪:০০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬