০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

বাঞ্ছারামপুরে বিদেশি মদ ও বিলাসবহুল গাড়িসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি বিলাসবহুল পাজেরো জিপে করে বিদেশি মদ পরিবহন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঐ গাড়িতে তল্লাশি চালিয়ে ১৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এসময় এর সাথে জড়িত মোঃ রাসেল হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

আটকৃত মোঃ রাসেল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও এলাকার মাইনউদ্দিন ওরফে দুলাল মিয়ার ছেলে। তবে তিনি বর্তমানে ঢাকার যাত্রাবাড়ি এলাকার শনির আখড়া এলাকায় বসবাস করেন। পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ছলিমাবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করে একটি কালো রঙের পাজেরো জিপ থামিয়ে তল্লাশি চালিয়ে উপরোক্ত বিদেশি মদ উদ্ধার করে এবং উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ করে ।

এ ব্যপারে বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। উক্ত ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ সংক্রান্তে থানায় মামলা রুজুসহ আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ডিএস.

ট্যাগ :
জনপ্রিয়

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: কৃষিজমি ভরাটে লাখ টাকা জরিমানা, মাদক মামলায় ৪ জনের কারাদণ্ড

বাঞ্ছারামপুরে বিদেশি মদ ও বিলাসবহুল গাড়িসহ মাদক কারবারি আটক

প্রকাশিত : ০৪:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬