০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

গজারিয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানে ডাকাতি: ৪ ডাকাত গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত চার ডাকাতকে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ‘দ্যা জিয়া অ্যান্ড ব্রাদার্স’-এর আটজন কর্মকর্তা-কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করে চার আসামিকে গ্রেপ্তার করা হয় এবং একটি ট্রাক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ মাইন উদ্দিন (৪৫), পিতা: মৃত সাফিজল হাওদার, গ্রাম: বড় মানিকা, থানা: বোরহানউদ্দিন, জেলা: ভোলা (বর্তমানে তেজগাঁও, ঢাকার বেগুনবাড়ি এলাকায় ভাড়াটিয়া); মোঃ ছোটন (৩০), পিতা: মোঃ অহিদ মাতাব্বর, গ্রাম: জয়া, ইউনিয়ন: গঙ্গাপুর, থানা: বোরহানউদ্দিন, জেলা: ভোলা (বর্তমানে তেজগাঁও, ঢাকায় বসবাসকারী); মোঃ রিয়াজুল ইসলাম (২৬), পিতা: মোঃ সাফি উদ্দিন, গ্রাম: বড় বেড়াইত, থানা: বাড্ডা, জেলা: ঢাকা এবং মোঃ আবুল খায়ের (৪০), পিতা: আব্দুর রব মোল্লা, গ্রাম: চর চান্দার মুন্সীকান্দি, থানা: সখিপুর, জেলা: শরীয়তপুর (বর্তমানে তেজগাঁও, ঢাকায় বসবাসকারী)।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সাব্বির হোসেন জানান, গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের মুন্সীগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

গজারিয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানে ডাকাতি: ৪ ডাকাত গ্রেপ্তার

প্রকাশিত : ০৪:৫৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬