সীমান্তবর্তী পরশুরাম উপজেলায় জনগণের স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। তারই ধারাবাহিকতা ১৫ জুলাই ফেনী জেলার পরশুরাম উপজেলা পরশুরাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন, শিক্ষা-সহায়ক সামগ্রী বিতরণ ও বন্যা পূর্ব প্রস্তুতি বিষয়ক সচেতনতামূলক সভা* অনুষ্ঠিত হয়। ক্যাম্পে স্থানীয় ৩,০০০ এর অধিক নারী-শিশু, যুবক ও বৃদ্ধ জনসাধারণকে গাইনী, শিশু, মেডিসিন ও চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় প্রয়োজনীয় ঔষধ বিতরণ, চক্ষু রোগীদের চশমা প্রদান, রক্তের গ্রুপ নির্ধারণ ও ডায়াবেটিস পরীক্ষাসহ তাৎক্ষণিক রিপোর্ট প্রদান করা হয়।
একইসাথে বিদ্যালয়ের ৩৫০ জন কোমলমতি শিক্ষার্থীর মাঝে শিক্ষা-সহায়ক সামগ্রী বিতরণ করা হয় এবং বন্যা পূর্ব প্রস্তুতি সম্পর্কে আলোচনা ও লিপলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান, পদাতিক*।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, পরিশ্রম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতনু বড়ুশা, ছাগলনাইয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ ইমতিয়াজ আহম্মেদ পিপিএম,পরশুরাম মডেল থানার (ওসি) মো: আশ্রাফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জামাল হোসেন ভূঁইয়া, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, সাংবাদিক দিলদার হোসেন স্বপন, শেখ ফরিদ রতন, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান
স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীবৃন্দ। ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ জসিম উদ্দিন অনুষ্ঠানটি সমন্বয় করেন।
উপস্থিত অতিথিবৃন্দ ও স্থানীয় জনসাধারণ এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
ডিএস./



















