০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

নরসিংদীতে জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালি

স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে নরসিংদী জেলা প্রশাসন।

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়েছে।

সকাল সাড়ে ৯টায় নরসিংদীর সার্কিট হাউস থেকে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়েছে। র‌্যালির নেতৃত্ব দিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

সকাল ৯টা ৪৫ মিনিটে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

পরে সকাল ১০টা থেকে শিল্পকলা একাডেমিতে শোক দিবস উপলক্ষে বিনামূল্যে মুক্তিযোদ্ধাদের মেডিকেল চেকআপ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ব্লাড গ্রুপিং ডাটাবেজ তৈরির উদ্বোধন করা হয়। এর পর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত চিত্র প্রদর্শন ও আলোচনা সভা শুরু হয়।

ট্যাগ :
জনপ্রিয়

নরসিংদীতে জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালি

প্রকাশিত : ১০:৫৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮