০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

নোয়াখালীতে জেলা বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি গুলিবিদ্ধ ২: সংবাদ সম্মেলন ও মানববন্ধন

নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতির সভাপতি হাজী আবুল কাশেমকে (৬০) লক্ষ্য করে অতর্কিত গুলি চালিয়ে হত্যার চেষ্ঠা করেছে দুর্বৃত্তরা। এসময় হাজী কাশেমের সাথে থাকা ঔষধ ব্যবসায়ী ও বেস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক ইয়াছিন সেন্টু বুকে গুলি বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ইয়াছিন সেন্টুর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বৃহস্পতিবার (৬ই আগষ্ট) রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের প্রধান সড়কে ওবায়দুলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে চৌমুহনী হকার্স সমবায় সমিতি ও স্থানীয় বিএনপি যৌথভাবে চৌমুহনী বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে। শুক্রবার সন্ধ্যায় হকার্স সমবায় সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলায় আহত হাজী আবুল কাশেম ঘটনার বিস্তারিত বিবরণ দেন। সংবাদ সম্মেলনে হাজী আবুল কাশেম অভিযোগ করে বলেন, “বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমার বিরুদ্ধে হত্যাসহ ৪২টি মিথ্যা মামলা দেওয়া হয়েছিলো।

হকার্স মার্কেট দখল করে চাঁদাবাজি ও মাদকের বিস্তার ঘটাতে একটি নির্দিষ্ট গোষ্ঠী দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। স্থানীয় এক ব্যক্তির দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ২০২৬ সাল পর্যন্ত মদ খাওয়ার লাইসেন্সধারী ও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ঐ ব্যক্তি আমাকে হত্যা এবং হকার্স মার্কেট দখলের অপচেষ্টায় লিপ্ত আছে। হামলার বিবরণ দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে তিনি ও তার সহযোগী ইয়াছিন সেন্টুসহ অফিস থেকে হেঁটে বাসায় ফিরছিলেন। পথে ওবায়দুলের চায়ের দোকানের সামনে পৌঁছালে হেডলাইটবিহীন একটি মোটরসাইকেলে আসা দুই যুবক সামনে আসে এবং পেছনে থাকা যুবক তাঁকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। প্রথম গুলিটি তাঁর ডান হাত ঘেঁসে চলে যায়। এরপর চিৎকার দিতে না দিতেই মোটরসাইকেলটি আবার পিছন থেকে ঘুরে এসে আরও ২ রাউন্ড গুলি করে। এ সময় একটি গুলি ইয়াছিন সেন্টুর বুকে বিদ্ধ হয়। শৌর চিৎকার করলে সন্ত্রাসী চলে যায়। মারাত্মাক আহত অবস্থায় সেন্টুকে হাসপাতালে প্রেরণ করা হয়।

শনিবার সকাল ১১টায় চৌমুহনী হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে চৌমুহনী হকার্স মার্কেট প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শত শত ব্যবসায়ী অংশ গ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আমিন ফয়সল, হর্কাস সমিতির সহ-সভাপতি হাজী ইউছুফ, বিএনপি নেতা আবদুল মালেক ও আফতাব উদ্দিন মাসুদ, হর্কাস সমিতির কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন দুলাল, বেগমগঞ্জ ওলামাদলের আহ্বায়ক কাজী মাওঃ আবদুল আলী, সদস্য সচিব মাওঃ মাকছুদুর রহমান (নাদিম), চৌমুহনী হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ওমর ফারুক, পরিবেশক মালিক ব্যবসায়ী জামরুল, পানের আড়ৎ ব্যবসায়ী নেতা জাকির, কম্পিউটার ব্যবসায়ী নেতা সেলিমসহ অনেকেই।

এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এএনএম ইমরান খান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে হামলাকারীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

ডিএস./

ট্যাগ :

প্রকাশিত : ০৩:৪১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬