শেরপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালের দিকে শেরপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রদান করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মো: শাকিল আহমেদ, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার প্রমুখ সহ জেলা বিভিন্ন খেলার কোচ ও অভিভাবকবৃন্দ।
পুরস্কারপ্রাপ্তরা এর আগে ২৭ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি এঁর কাছ থেকে পুরস্কার গ্রহন করেন।এর সাথে জাতীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ও শিক্ষা পদক পাওয়া শিক্ষার্থীকেও সংবর্ধনা দেয়া হয়।জেলা প্রশাসক মহোদয় তাদের এই সাফল্য জেলার অন্যান্য কিশোর-কিশোরীদের ক্রীড়াক্ষেত্রে আরও উৎসাহিত করবে এবং নতুন প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত সুস্থ-সুন্দর জীবন গঠনে অনুপ্রাণিত করবে বলে আশা ব্যক্ত করেন। শিক্ষার্থীদের খেলার পাশাপাশি পুষ্টিকর খাবার গ্রহণ ও বই পড়ার ওপর জোর দেয়ার পরামর্শ দেন।জেলা প্রশাসন শেরপুরের পক্ষ থেকে সকল পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকুক এই প্রত্যাশা।
ডিএস./



















