০৫:২২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

নওগাঁয় পুলিশের অভিযানে টেপেন্টাডলসহ নারী গ্রেফতার

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস টেপেন্টাডল মাদক ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানা পুলিশের একটি দল নওগাঁ পৌরসভার রামচন্দ্রপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন এক নারীকে আটক করে পুলিশ।

পরে তার কাছ থেকে ১৫০ (একশত পঞ্চাশ) পিস টেপেন্টাডল মাদক ট্যাবলেট জব্দ করা হয়।গ্রেফতার নারী হলেন মোছাঃ নুপুর আক্তার (২০)। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রাইগা গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম সজীব।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নুপুর আক্তার মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জব্দ করা মাদকদ্রব্যসহ তাকে নওগাঁ সদর থানায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

ডিএস./

ট্যাগ :

নওগাঁয় পুলিশের অভিযানে টেপেন্টাডলসহ নারী গ্রেফতার

প্রকাশিত : ০৫:২২:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬