০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

এবার হজে যেতে পারলেন না ৬০৬ জন

হজ এজেন্সিগুলোর অবহেলা আর অনাগ্রহের কারণে এ বছর ৬০৬ জন হজে যেতে পারলেন না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। আজ বুধবার সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে শেষ হজ ফ্লাইট উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৮৬৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বাকিরা ১৭ আগস্টের মধ্যে সৌদি পৌঁছাবেন। কিছু এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

গুরুতর অসুস্থ, মৃত্যু এজেন্সিদের অনাগ্রহের কারণে ৬০৬ জন ভিসার আবেদন করেননি। শেষ পর্যন্ত ১০ হাজার ৯৪২ জন রিপ্লেসমেন্ট আবেদনের বিপরীতে ১০ হাজার ৭৭৪ জনকে দেয়া হয়েছে।

উল্লেখ্য, পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১,২৬,৭৯৮ জন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ২৫ সেপ্টেম্বর।

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

এবার হজে যেতে পারলেন না ৬০৬ জন

প্রকাশিত : ১২:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮