০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকের মৃত্যু

ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ইগোর মিখাইরোভিচ (৬৯) নামে এক রাশিয়ান নাগরিক মঙ্গলবার রাতে মারা গেছেন।

তিনি রসাটমের ঠিকাদারী প্রতিষ্ঠান অর্গানস্ট্রয় এক্সপোর্টে ভূতত্ববিদ হিসেবে কর্মরত ছিলেন। ইগোর মিখাইরোভিচ ঈশ্বরদী শহরের মশুরিয়া পাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, সন্ধ্যার আগে হঠাৎ করে ওই ভূতত্ববিদ বুকে তীব্র ব্যাথা অনূভব করলে তাকে প্রথমে ঈশ্বরদী হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে পাবনা জেলা সদরে স্থাতান্তর করা হয়।

পাবনায় নেয়ার পথে তিনি মারা যান। রাশিয়ান এই নাগরিকের হৃদরোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক মৃত্যু হওয়ায় তার মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে। ঢাকা হতে মরদেহ রাশিয়ায় পাঠানো হবে।

ট্যাগ :

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকের মৃত্যু

প্রকাশিত : ০২:২৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮