০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

সুজানগরে জাতীয় শোক দিবস পালিত

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সুজানগরে এক শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় বের হওয়া র‌্যালিটি সুজানগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এম পি খন্দকার আজিজুল হক আরজু।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল ওহাব, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন, প্যানেল চেয়ারম্যান জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা ও শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী প্রমুখ।

এছাড়া সুজানগর পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগের উদ্যোগেও এক শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ট্যাগ :
জনপ্রিয়

সুজানগরে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত : ০৩:৩৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮