০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচয়পর্ব ও মতবিনিময় করলেন মো. জাকির হোসেন

  • ইমরান মাসুদ
  • প্রকাশিত : ০৬:২৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • 3

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে গতকাল জাতীয় পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন, নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেন।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে গতকাল জাতীয় পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন, নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেন। ৮ সেপ্টেম্বর তিনি এখানে দায়িত্ব গ্রহণের আগে বিলাই ছড়ি উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা টিপু সুলতান।

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সাংবাদিকদের মতামত শোনেন তিনি।

সাংবাদিকদের বক্তব্য শুনে ইউএনও মো. জাকির হোসেন বলেন, প্রশাসনের কাজের ত্রুটি বা অনিয়ম গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি ভালো উদ্যোগ ও জনকল্যাণমূলক কাজগুলোও তুলে ধরা প্রয়োজন। কোনো কাজে ত্রুটি থাকলে তা জানানোর পাশাপাশি প্রশাসনকে অবহিত করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে ইউএনও বলেন, মানুষের কল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। দাউদকান্দিতে দায়িত্ব শেষে যেন সবার সঙ্গে একটি সুন্দর ও ইতিবাচক সম্পর্ক রেখে যেতে পারেন, সেই লক্ষ্য নিয়েই কাজ করতে চান তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচয়পর্ব ও মতবিনিময় করলেন মো. জাকির হোসেন

দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচয়পর্ব ও মতবিনিময় করলেন মো. জাকির হোসেন

প্রকাশিত : ০৬:২৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬